ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-০৩
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বইয়ের মতো সেরা উপহার বিশ্বে আর দ্বিতীয়টি নেই। বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করা ছাড়া জ্ঞান সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলা সম্ভব নয়।
তিনি আজ রাতে  ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষে "নগদ-রকমারি অনলাইন বইমেলা ২০২২" উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন পৃথিবীতে তিনটি সম্পদ আছে যা দিলে কখনোই কমে না বরং বাড়ে তা হলো সম্মান, ভালোবাসা ও জ্ঞান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্ঠার সুফল সারাদেশের মানুষ পাচ্ছে। ২০০৮ সালে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ঘোষণার পর বিগত ১৩ বছরে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধানে ডিজিটালাইজেশনের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলেই আজ দেশের মানুষ প্রযুক্তি নির্ভর হতে পারছে।
প্রতিমন্ত্রী বলেন, রকমারির মত প্রতিষ্ঠান এসব ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসির নেতৃত্বে উন্নত সমৃদ্ধ জাতি গঠনে অর্থনৈতিক মুক্তির পাশাপাশি একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও উদার-গণতান্ত্রিক প্রজন্ম গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে তা পূরণে রকমারি বড় ভূমিকা রেখে চলেছে। দেশের মানুষকে বই পড়তে ও উপহার দিতে উৎসাহিত করতে হবে।
তিনি ৪১ সাল নাগাদ জ্ঞানভিত্তিক , উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি করে বই কেনা, উপর দেয়া ও পড়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ও রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাতুল খান।
উল্লেখ্য, মেলায় পাঠকদের জন্য থাকছে সকল নতুন বইয়ের উপর শতকরা ২৫ ভাগ ডিসকাউন্ট। এছাড়াও নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করলে আরো শতকরা ২০ ভাগ ক্যাশব্যাক থাকছে। মেলায় এবছর যুক্ত হয়েছে ‘বর্ণমালা’ অফার। এ অফারের মাধ্যমে রয়েছে স্মার্টফোন ও বাইক জেতার সুযোগ।
পরে তিনি নগদ রকমারি অনলাইন বইমেলা- ২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat