ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-০৬
  • ৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয় দিয়ে  নিজেদের  হাজারতম  ওয়ানডে স্মরণীয়  করে রাখলো ভারতীয় ক্রিকেট দল।  বিশে^র প্রথম দল হিসেবে  নিজেদের ওয়ানডে  ইতিহাসে আজ হাজারতম ম্যাচ খেলতে ভারত।
মাইলফলক স্পর্শ করা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক  ভারত। এই জয়ে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।  
আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ভারত।
ভারতীয় বোলারদের তোপে শুরুতেই খেই  হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। এক পর্যায়ে  ৭৯ রানেই সপ্তম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ ৮, ব্রান্ডন কিং ১৩, ড্যারেন ব্রাভো ১৮, শামারাহ ব্রুকস ১২, নিকোলাস পুরান ১৮, অধিনায়ক কাইরন পোলার্ড-আকিল হোসেন খালি হাতে ফিরেন। এরমধ্যে স্পিনার যুজবেন্দ্রা চাহাল ৩টি ও ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট নেন।
১শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়া ওয়েস্ট ইন্ডিজকে পরবর্তীতে খাদের কিনারা থেকে টেনে  তোলেন  জেসন হোল্ডার ও ফাবিয়ান অ্যালেন। অষ্টম উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। এতে দলের স্কোর ১শ পেরিয়ে দেড়শ স্পর্শ করে। ৩৮তম ওভারে হোল্ডার-অ্যালেন জুটি ভেঙ্গে ভারতকে দারুন ব্রেক-থ্রু এনে দেন স্পিনার সুন্দর। অ্যালেন ২৯ রান করেন। হোল্ডার-অ্যালেন ৯১ বলে ৭৮ রানের জুটি গড়েন।
হাফ-সেঞ্চুরি তুলে ৪১তম ওভারে থামেন হোল্ডার। ৪টি ছক্কায় ৭১ বলে ৫৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত  ৪৩ দশমিক ৫ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চাহাল ৪৯ রানে ৪টি, সুন্দর ৩০ রানে ৩টি উইকেট নেন।
জবাবে ভারতকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ইশান কিশান। মারমুখী মেজাজে ছিলেন রোহিত। ৪২তম বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি।
কিশানকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৭৯ বলে ৮৪ রানের শুরু এনে দিয়ে থামেন রোহিত। ৫১ বলে ৬০ রান করেন তিনি। ১০টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান রোহিত।
এরপর ২৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চিন্তায় পড়ে যায়  ভারত। বিরাট কোহলি ৮, কিশান ২৮ ও উইকেটরক্ষক ঋসভ পান্থ ১১ রান করে আউট হন।
১১৬ রানে ৪ উইকেট পড়লেও, পঞ্চম উইকেটে ৬৩ বলে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতকে স্মরনীয় জয় এনে দেন সূর্যকুমার যাদব ও অভিষেক ম্যাচ খেলতে নামা দীপক হুদা। তখনও ম্যাচের ১৩২ বল বাকী ছিলো।
৫টি চারে ৩৬ বলে অপরাজিত ৩৪ রান করেন সূর্য। ৩২ বলে অপরাজিত ২৬ রান করেন হুদা। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ নেন  ২ উইকেট।
আগামী ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat