ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-১১
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সীমিত ওভারের সিরিজ খেলতে আগামীকাল বাংলাদেশে আসছে আফগানিস্তান ক্রিকেট দল।  সফরে তিন ওয়ানডে ও দুই  টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা।
আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ ওয়ানডে সিরিজটি যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে  চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে  ৩ ও ৫ মার্চ।
বাংলাদেশে পৌঁছে সরাসরি সিলেটে যাবে আফগানরা। ওয়ানডে সিরিজের জন্য চট্টগ্রামে যাবার আগে সপ্তাহব্যাপী সিলেটে প্রশিক্ষণ ক্যাম্প করবে তারা।
এই মুহুর্তে মুজিব উর রহমান, মোহাম্মদ শাহজাদ, কায়েস আহমেদ, আজমতুল্লাহ ওমরজাইসহ  কয়েকজন  আফগান খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলছেন।
আফগানিস্তান  সিরিজের পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat