ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ৬৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার সুবর্ণচরের চর তোরাব আলী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
এসময় ডাকাতদের কাছ থেকে দেশি রামদা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত মো. সাইফুল (২৭) উপজেলার চর জুবিলী ইউনিয়ন চর বাগ্যা গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে , মো. রুবেল (২৭) একই ইউনিয়নের দক্ষিণ বাগ্যা গ্রামের মো. হোরনের ছেলে এবং মো. মমিন (২৩) একই ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী বলেন, আজ ভোর রাতে ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হানিফ মাঝির বাড়িতে ঢুকে। বিষয়টি টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে ধরে বেঁধে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে তিন ডাকাতকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ডাকাতির উদ্দেশ্যে এখানে এসেছে। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। খবর পেয়ে, চর জব্বর থানা পুলিশের উপ-পরিদর্শক হাসনাত ও উপ-পরিদর্শক সাগিরের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে তিনজনকে উদ্ধার করে।
আটককৃত ডাকাতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat