ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-২৪
  • ৭৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার ‘অবিবেচক ও উস্কানিমূলক হামলার’ নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এতে ‘অসংখ্য’ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। খবর এএফপি’র।
তিনি বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো ‘রাশিয়ার আগ্রাসনমূলক পদক্ষেপের পরিণতি মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে।’
এক বিবৃতিতে স্টলটেনবার্গ বলেন, ‘আমি ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমাদের বারবার সতর্ক বাণী উচ্চারণ এবং এ সংকটের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ব্যাপারে জোর প্রচেষ্টা চালানো সত্ত্বেও আবারো রাশিয়া একটি সার্বভৌম ও স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসনের পথ বেছে নিলো।’
স্টলটেনবার্গ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি। দ্রুত রাশিয়ার সামরিক পদক্ষেপ বন্ধ করতে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তার প্রতি সম্মান জানাতে আমি মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়ঙ্কর সময়ে ইউক্রেনের জনগণের পক্ষে রয়েছি। ন্যাটো তাদের সকল মিত্র দেশকে রক্ষায় সবকিছু করবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর ন্যাটো প্রধান এ বিবৃতি দিলেন। এদিকে এমন ঘোষণার পরপরই ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat