ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলার ‘পরিস্থিতি এবং  আমাদের ঐক্যবদ্ধ পাল্টা জবাব’ বিষয়ে আলোচনার জন্য সোমবার মিত্র ও অংশীদারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এ বৈঠকে কারা অংশগ্রহণ করবেন প্রশাসন সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। বৈঠকটি স্থানীয় সময় বেলা সোয়া  ১১টায় (গ্রিনিচ মান সময় ১৬১৫) অনুষ্ঠিত হবে।
ইউক্রেনের বিভিন্ন নগরীর রাজপথে রাশিয়ার বাহিনী যুদ্ধ করায় তারা আন্তর্জাতিক অঙ্গন থেকে এক ঘরে হয়ে পড়বে এবং অবিবেচকের মতো এ যুদ্ধ ঘোষণা করায় তাদেরকে বিভিন্ন নিষেধাজ্ঞা মোকাবেলা করতে হচ্ছে। এসব নিষেধাজ্ঞার মধ্যে পশ্চিমা দেশগুলোর আকাশসীমা ও গুরুত্বপূর্ণ আর্থিক নেটওয়ার্ক রয়েছে।
এদিকে রোববার সকালে জি-৭ রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এবং মার্কিন শীর্ষ কূটনীতিক অ্যান্টোনি ব্লিনকেন বলেন, বিশ্বের ধনী দেশগুলো নিয়ে গঠিত এ গ্রুপ মস্কোর ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে ‘একেবারে ঐক্যবদ্ধ’ রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচনায় রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণের পর বাইডেন মিত্র দেশগুলোর সাথে এ বৈঠকের ডাক দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat