ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৩-০১
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সাথে আলজেরিয়ার সম্পর্ক অত্যন্ত দৃঢ়।আজ সংসদ ভবনে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি’র সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা আসন্ন ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের ইউনিয়ন কাউন্সিলের নির্বাহী কমিটির সভা, ১৯৭৩ সালে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর ভূমধ্যসাগরীয় উপকূলীয় রাষ্ট্র আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বৈষম্যহীন পৃথিবী গড়তে সবাইকে এক হয়ে শোষিতের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। ফলশ্রুতিতে, সম্মেলনের ঘোষণাপত্রে বাংলাদেশকে জাতিসংঘের সদস্যপদ দিতে জোটনিরপেক্ষ দেশগুলোর জোর সমর্থনের কথা অন্তর্ভূক্ত করা হয়।  সেই থেকে বাংলাদেশের সাথে আলজেরিয়ার সম্পর্ক অত্যন্ত দৃঢ়। রাষ্ট্রদূত রাবাহ লারবি আলজেরিয়ার সংসদের পক্ষ থেকে আসন্ন ওআইসি সদস্য রাষ্ট্রসমূহের ইউনিয়ন কাউন্সিলের ৪৭তম নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধি অংশগ্রহণের আমন্ত্রণ জানালে স্পিকার বাংলাদেশ হতে সংসদ সদস্যগণ এতে অংশগ্রহণ করবেন বলে আশ্বাস দেন।রাষ্ট্রদূত রাবাহ লারবি বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের সহযোগিতা অব্যাহত থাকবে।এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat