ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ৩৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে অধ্যয়নরত ৪০ জন মেধাবী শিক্ষার্থী জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তি পেয়েছে। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। 
প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-মতিয়া নূর রাইসা (জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি),আহমেদ আদনান (আই.আই.টি),মাজহারুল ইসলাম (ইসলামিক স্টাডিজ), মো: রেদওয়ানুল ইসলাম (গণিত),আরিফা হক (পদার্থ বিজ্ঞান), মাইকেল সাগর সরকার (আইন),মো: কামরুল হাসান রাব্বি (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস),ত্রিশা নন্দী (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস),আব্দুল মুহাইমিন (আন্তর্জাতিক সম্পর্ক) এবং আপেল চন্দ্রো (মনোবিজ্ঞান)।
দ্বিতীয় বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- বুশরা জাহান (ইংরেজী), রেসমা আক্তার (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি), নুজহাত নুয়েরি খান (গণিত), রুবাইয়া ইসলাম (আইন),ফজলে আজম (আইন), সালমা আক্তার ঝুমা (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), মো: তৌহিদুল ইসলাম (অর্থনীতি), ফরহাদী আনোয়ার (মৃত্তিকা, পানি ও পরিবেশ), আজফা তৌহিদা দৈবী (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স) এবং মোছা: সিফাত-ই-সুলতানা (শিক্ষা ও গবেষণা)।
তৃতীয় বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-  রুবাইয়াত হাসান শাওন (আইন), মো: সোহানুল ইসলাম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), মোহাইমিনুল হক (মার্কেটিং), মো: রাকিবুল ইসলাম ও মো: চঞ্চল মাহমুদ (ইন্টারন্যাশনাল বিজনেস), মোসাম্মদ ফাতিহা খাতুন (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ), বুশরা রহমান ও তানজিলা আকতার (মৃত্তিকা, পানি ও পরিবেশ), মো: আরিফুল ইসলাম (লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি)এবং সায়মা আলম (পুষ্টি ও খাদ্য বিজ্ঞান)।
চতুর্থ বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন জান্নাতুল ফেরদৌস (ফিন্যান্স), মো: রাসেল মিয়া (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস), মো: আসিফুল ইসলাম (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস), সানজিদা ইসলাম (মার্কেটিং), কুমারী রতœা রানী (ইন্টারন্যাশনাল বিজনেস), খন্দকার তাকি মো: সাদি (মৃত্তিকা, পানি ও পরিবেশ), ইয়াসিফ আহমেদ (দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা), মো: আবুল কালাম আজাদ (ইলেকট্রিক্যাল  এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং), মীর মোহাম্মদ মহসীন কবির (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং) এবং নওয়ারা মাহমুদ ব্রতী (রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং)।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের মিনিস্টার ও ডেপুটি চিফ অফ মিশন মি. হিরোউকি ইয়ামায়া এবং সুমিতমো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার মি. শিনিচি নাগাতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য বলেন,সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সুনাগরিক ও দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। 
তিনি বলেন,বাংলাদেশ এবং জাপানের মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের সার্বিক  আর্থ-সামাজিক উন্নয়নে জাপান সরকারের সহযোগিতার কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat