কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশে আঞ্চলিক সম্মেলন আগামী ৮ থেকে ১১ মার্চ ২০২২ অনুষ্ঠিত হতে হচ্ছে। এ সম্মেলন সফলভাবে আয়োজন উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসময় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেন, এ বৃহৎ সম্মেলন সফলভাবে আয়োজনে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, যেখানে এফএওর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো অংশ নেবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।
সভায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, এফএওর কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ রবার্ট সিম্পসনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংস্থাপ্রধান, এফএও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117