ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লক্ষ্মীপুরে ৩৩ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে । লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় এ আয়োজন করেন।
এ সময় স্বাধীনতা যুদ্ধের অকুতোভয় সৈনিক হুমায়ুন কবির তোফায়েল, মাহাবুবুল আলম, শামসুল ইসলাম ও বশির উদ্দিনসহ ৩৩ জনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা। এরমধ্যে দুইজনকে মরণোত্তর সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল।
বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার আদর্শে গড়া আওয়ামী লীগের কর্মীরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সেই কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সবসময় মুক্তিযোদ্ধাদের কদর করেছেন। মুক্তিযোদ্ধারা আমাদের অনুপ্রেরণা। তাদের ত্যাগের ইতিহাস আমাদের সাহস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat