ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৩-০৬
  • ৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামাত সব সময় দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করে। স্বাধীনতার মাসেও তাদের পরাধীনতার চক্রান্ত থেমে নেই। 
তিনি বলেন, বিদেশী প্রভুরা জোর করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে ভেবে তারা বিদেশী প্রভুদের বাড়িতে বাড়িতে যাচ্ছে, দূতাবাসে ধারণা দিচ্ছে। তারা বিদেশী প্রভুর মাধ্যমে ক্ষমতায় বসতে চায়।
বাহাউদ্দিন নাছিম আজ রোববার সকালে বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি জামাত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না। তারা জনগণের স্বার্থ, দেশের স্বার্থ না ভেবে বিদেশী প্রভুদের কাছে ধরণা দেয়, অপপ্রচার চালায়, দেশের বিরুদ্ধে নালিশ দিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে অপমানিত করে। তাদের উপর জনগণ  আস্থা হারানোর পর তারাও জনগণের উপর আস্থা রাখে না। জনগণের আস্থা কখনো পাবে না বুঝতে পেরে তারা এখন ষড়যন্ত্রের রাজনীতি করছে।
তিনি বলেন, বিএনপি জামাত সাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে, লালন পালন করে। তারা লবিস্ট নিয়োগ করে, পিআর ফার্ম নিয়োগ করে বাংলাদেশ বিরোধী অপপ্রচার করে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন অগ্রগতি তারা থামিয়ে দিতে চায়।  
বাহাউদ্দিন নাছিম বলেন, আমাদের দক্ষতা, আমাদের সততা, আমাদের সাহসিকতা আমাদের বলিষ্ঠ করবে। বিএনপি জামাতের অপশক্তিকে মোকাবেলা করার জন্য জন্য জনগণই যথেষ্ট, আমাদের কোন বিদেশী প্রভুর প্রয়োজন নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে জনগণের সমর্থন নিয়ে আমরা বিজয়ী হতে চাই, এই অপরাজনীতিকে চিরতরে বিদায় করতে চাই। 
বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান ও মোঃ গোলাম রব্বানী চিনু প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat