স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯টি জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলাম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন। ৯০ দিনের মধ্যে এটি সংশ্লিষ্টদের কার্যকর করতে বলেছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট সালাউদ্দিন দোলন।
এডভোকেট সালাউদ্দিন দোলন বলেন, ২০১২ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে ৪৩ জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়ায় তারা রিটটি দায়ের করেন।
রিটের শুনানি নিয়ে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১৯ সালে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯টি জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দিতে আজ নির্দেশ দিয়েছেন আদালত।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117