ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে তেল ও চিনির মূল্য কমেছে। গত দু’দিনে সয়াবিন তেল ও পাম তেল মণপ্রতি পাঁচশ’ থেকে ছয়শ’ টাকা এবং চিনি মণপ্রতি একশ’ টাকা কমেছে। ডাল ছোলার দাম স্থিতিশীল রয়েছে।
খাতুনগঞ্জের পাইকারি বাজারে আজ খোঁজ নিয়ে জানা যায়, গত ৮ মার্চ সয়াবিন তেল বিক্রি হয়েছে মণপ্রতি ৬ হাজার ১৫০ টাকায়, পাম তেল ৫ হাজার ৯০০ টাকায় গতকাল সয়াবিন তেল বিক্রি হয়েছে ৫ হাজার ৫৫০ টাকায় আর পাম তেল ৫ হাজার ২০০ টাকায়। চিনির মূল্যও একই সময়ের ব্যবধানে মণপ্রতি ১০০ টাকা কমেছে।
খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়শনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদ আজ জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ ও ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের ঘোষণায় বাজারে দাম কমতে শুরু করেছে। সয়াবিন ও পাম তেল চার-পাঁচ দিনের ব্যবধানে মণপ্রতি ৬শ’ টাকা পর্যন্ত কমেছে। এটি সরকারের ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের সুফল উল্লেখ করে তিনি বলেন, বাজারের সরকারের নিয়মিত মনিটরিং প্রয়োজন। কিন্তু ব্যবসায়ীরা আতংকে থাকেন এমন সিদ্ধান্ত কোনো অবস্থাতেই নেয়া যুক্তিযুক্ত হবে না। কেননা এতে করে ব্যবসায়ীরা আমদানি বন্ধ করে দিতে পারে। এখন আমাদের প্রয়োজন আন্তর্জাতিক বাজার যেখানে দামে সুবিধা পাওয়া যায় সেখান থেকে তেল, চিনি আমদানি করা।’
সগির আহমেদ বলেন, সব ধরনের ডাল ও ছোলার দাম বাড়েনি। এসব পণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat