ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৩-১৭
  • ৪৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাঙালি জাতিসত্তাকে উম্মোচন করে বিশ্বে বাঙালি জাতিকে মর্যাদার আসনে উন্নীত করে গেছেন।
আজ জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন। 
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান  মেনন।
নুরুজ্জামান আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু বাঙালির জন্য যা কিছু করে গেছেন ইতিহাসের পাতায় তা অম্লান হয়ে আছে। বাঙালি স্বাধীনচেতা জাতি। এ জাতি কোনো অপশক্তি কিংবা স্বৈরশাসকের কাছে কখনো মাথা নত করেনি। বঙ্গবন্ধু জন্ম নিয়েছেন বলে বাঙালি আজকে শাসিত থেকে শাসকে পরিণত হতে পেরেছে।
মন্ত্রী আরো বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। সরকার শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশুদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার জন্য মন্ত্রী সকলকে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat