ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৩-১৮
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দখলো বাংলাদেশ। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ২৭৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৮ জন। আগের ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২৩৩। আগের দিনের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫৩ শতাংশ। সংক্রমণের হার ছিল ১ দশমিক ৬৯ শতাংশ। আজ তা কমে হয়েছে ১ দশমিক ১৬ শতাংশ। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৭ জন। শনাক্তের হার দশমিক ১৭ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৭২ শতাংশ। আজ এই জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। 
আজ মৃতদের মধ্যে একজন ঢাকা ও একজন চট্টগ্রাম বিভাগের। 
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat