ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৬২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশ ও ভারতে নিযুক্ত মাল্টার রাষ্ট্রদূত রিউবান গুচি আজ তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেছেন।
সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, ব্যবসা- বাণিজ্য, শ্রম বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের সাথে মাল্টার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সুসম্পর্ক রয়েছে। পারস্পরিক স্বার্থে ভবিষ্যতে এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসময় স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারী অ্যাসোসিয়েশনের তিন বছরব্যাপী প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে সিপিএ ফোরামে মাল্টার স্পিকারের সাথে বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে কঠিন সমস্যার সমাধান করা হয়েছে বলে উল্লেখ করেন।
মাল্টার রাষ্ট্রদূত বলেন, মাল্টায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির জনগণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার দক্ষতার সাথে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরনার্থীদের সমস্যাকে মোকাবিলা করছে।
মাল্টায় কর্মরত বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে মাল্টায় যাতায়াত ভবিষ্যতে আরও সহজতর করার আশাবাদ ব্যক্ত করেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মাল্টায় যাতায়াত প্রক্রিয়া সহজতর করার উদ্যোগটিকে মহৎ বলে উল্লেখ করেন।
এ সময় মাল্টার মিশন প্রধান অনারারি কনসাল এম. শোয়েব চৌধুরী ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat