ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-২৮
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোলোন ক্যান্সার সচেতনতা মাস, মার্চ ২০২২ উপল ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে আজ সোমবার কোলোন ও রেক্টাল সার্জারী বিভাগের উদ্যোগে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মিলিত সামরিক হাসপাতালের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ।
মূল প্রবন্ধ পাঠ করেন কোলোন ও রেক্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (প্রফেসর) মোহাম্মদ তানভীরুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে চীফ সার্জন জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে, বিশ্বে খাদ্যনালী ও মলদ্বারের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা বিশ্ব কোলোন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে রোগীদের প্রাথমিক পর্যায়ে রোগ সনাক্ত করণ এবং কোলোন ক্যান্সার প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানটি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করেন বর্গিত শল্য চিকিৎসা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউল করিম ও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাকসুদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat