ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৩-২৮
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন- তাঁর সে স্বপ্ন পুরণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন উন্নতি লাভ করছে। সমৃদ্ধশালী দেশে পৌঁছাতে হলে নারীর ক্ষমতায়ন অপরিহার্য।
আজ বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দায় এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, বিসিসি’র কাউন্সিলর ২০নং ওয়ার্ড জিয়াউর রহমান বিপ্লব, ৪নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হুমায়ুন কবির, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার ও ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল বক্তব্য রাখেন।
জাহিদ ফারুক আরো বলেন, ২০৩০ সালের বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশে পৌঁছাবে। তার কঠোর পরিশ্রমের জন্য বিগত বার বছরে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে আজ উন্নয়নশীল দেশে এসে পৌঁছেছি। নারীর ক্ষমতায়নে দক্ষিন এশিয়ায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন হয়। আজ পদ্মাসেতু আর স্বপ্ন নয়, জুনের শেষের দিকে চালু হবে। দক্ষিণাঞ্চলের মানুষ এই পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় যাতায়াত করতে পারবে। এ অঞ্চলে পায়রা বন্দর হয়েছে। এখানে বিদেশী জাহাজ আসবে, বিদেশীরাও আসবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো, বরিশাল শহরে ভোলা থেকে গ্যাসলাইন আনার। যেটার প্রতিশ্রুতি আমিও দিয়েছিলাম। ২০২৩ সালের মধ্যে বরিশালে গ্যাস আসবে। এখানেও শিল্প কারখানা গড়ে উঠবে। এজন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহবান থাকবে ভালো কাজে যাতে তোমরা যোগদান করতে পারো এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া করতে হবে, কম্পিউটারের কাজ শিখতে হবে। যোগ্যতা অর্জন না করলে ভালো কর্মসংস্থানের সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দিন-রাত দক্ষিণাঞ্চলসহ নদী ভাঙ্গণ কবলিত এলাকায় ছুটে বেড়াই এবং ভাঙ্গণ রোধে কাজ করে যাচ্ছি। একনেক থেকে পাস হলে আগামী ২-৩ মাসের ভেতরে দক্ষিণাঞ্চলের ১০-১২ টি প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat