ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৩-২৯
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের ভরাট হয়ে যাওয়া সরকারি জলমহাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৬৮তম সভায় এই নির্দেশ প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়ের সায়রাত মহাল শাখার কর্মকর্তাবৃন্দ। ইজারার জন্য প্রস্তাবকৃত জলমহাল সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভরাট হয়ে যাওয়া সরকারি জলমহাল পুনঃখনন ও সংস্কার করা গেলে দেশের গ্রামীণ অর্থনীতি ও পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, মৎস্য আহরণ বাড়াতে পারলে দেশের খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে।
সভায় প্রতিবেদনের ভিত্তিতে ৬ বছরের জন্য দেশের বিভিন্ন জেলার ২০ একরের ঊর্ধ্বে ১৩৭টি সরকারি জলমহালের ইজারা প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন হয়।
প্রচলিত পদ্ধতিতে জলমহাল ইজারার আবেদনে অনেক সময় জলমহাল ইজারা প্রক্রিয়ায় মধ্যস্বত্বভোগীদের নানা অপকৌশলের কারণে প্রকৃত মৎস্যজীবীরা নানা সমস্যার সম্মুখীন হত।
অনলাইনে জলমহালের আবেদন প্রক্রিয়া চালুর পর জলমহাল সংশ্লিষ্ট অংশীজন থেকে কোনো ধরণের অভিযোগ আসেনি।
দেশে ছোট-বড় মিলিয়ে জলমহালের সংখ্যা প্রায় ৩৮ হাজার। এ সকল জলমহাল ইজারা দিয়ে বছরে প্রায় শতকোটি টাকার রাজস্ব আদায় হয়।
বেশ কয়েকটি জলমহাল ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থান হিসেবে ইজারাবিহীন রাখা হয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো দিনাজপুরের রামসাগর ও সিরাজগঞ্জের হুরাসাগর।
মাছ সংগ্রহের অভয়াশ্রম ঘোষিত জলমহালের মধ্যে অন্যতম হলো সুনামগঞ্জের টাংগুয়ার হাওর ও মৌলভীবাজারের হাকালুকি হাওর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat