ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও  রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। 
পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। 
সস্প্রতি ড. মোমেনের কাছে প্রেরিত এই চিঠিতে এন্টনি জে ব্লিনকেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের এই বছরকে (২০২২) দু’দেশের অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘সন্ত্রাস, মানবপাচার ও অবৈধ মাদক পাচারের ক্ষতির কবল থেকে আমাদের জনগণকে সুরক্ষা দেয়ার ক্ষেত্রে দ’ুদেশের ঘনিষ্ঠ সহযোগিতা প্রশংসনীয়।’
শ্রম অধিকার, ধর্মীয় স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক সুশাসন, বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির মূল বিষয় এ কথা উল্লেখ  করে ব্লিনকেন, এসব বিষয়ের ওপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংলাপের ধারাবাহিকতাকে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, উন্নয়নে বিনিয়োগ, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, আঞ্চলিক নিরাপত্তা, শান্তিরক্ষা কার্যক্রম ও মায়ানমারের রোহিঙ্গাদের স্থায়ী সমাধানের মতো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক নিবিড় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চিঠিতে উল্লেখ করেন। 
ড. এ কে আব্দুল মোমেনকে লেখা চিঠিতে ব্লিনকেন আরো বলেন, দু’দেশের অংশীদারিত্বের পঞ্চাশ বছর উদযাপন অর্থবহ করতে ছয় কোটি ডোজ কোভিড ভ্যাক্সিন সরবরাহ করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। ‘বাংলাদেশ-যুক্তরাষ্ট্র’  সম্পর্ক আগামী ৫০ বছরে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat