ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-১৩
  • ১০১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ ১৪২৯ বরণ উপলক্ষে বাংলা একাডেমি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৮টায় একাডেমির রবীন্দ্র-চত্বরে নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বর্ষবরণে সংগীত, নববর্ষ বক্তৃতা, কবিতাপাঠ এবং আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। নববর্ষ বক্তৃতা করবেন লোকসাহিত্য গবেষক ও নাট্যকার ড. সাইমন জাকারিয়া।
বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর যৌথ উদ্যোগে একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলা ১৪২৯-এর আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় বিসিক ও বাংলা একাডেমির উদ্যোগে ‘বৈশাখী মেলা ১৪২৯’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিক-এর চেয়ারম্যান মুহঃ মাহবুবুর রহমান।
শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও সংস্কৃতি সচিব মোঃ আবুল মনসুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।
এছাড়া বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের উদ্যোগে আগামীকাল বিকেল ৩টায় একাডেমি প্রাঙ্গণের ভাষাশহিদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে লোক-কবিতা ও লোক-সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে ভাট-কবিতা, বাউল গান ও কবিগান পরিবেশন করবেন দেশের বিভিন্ন প্রান্তের লোক-কবি এবং লোক-শিল্পীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat