ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ২৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যে পেশা মানুষকে সচেতনতার পাশাপাশি আদর্শ ও নীতিবান করে গড়ে তোলে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
আজ জাতীয় প্রেসক্লাব অডিটরিয়ামে ঢাকা সাব- এডিটরস কাউন্সিল( ডিএসইসি) আয়োজিত নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন,বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ,ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদ ফারুক বলেন, গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের জন্য সংবাদের বস্তুনিষ্ঠতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই কাজ করে যাবেন এই প্রত্যাশা ব্যক্ত করেন। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জনমত গঠিত ও প্রভাবিত হয়। সাম্প্রতি সুনামগঞ্জ এ ফসলরক্ষা বাঁধ নিয়ে কয়েকটি মিডিয়ার পরিবেশিত অতিরঞ্জিত সংবাদ পরিবেশনের কথা উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধশালী দেশ উপহার দিয়ে যেতে হবে, যাতে করে তারা বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াতে পারে। দেশ আমাদের সকলের। তাই সকলেই দেশের প্রতি দায়বদ্ধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় একসাথে কাজ করবো এহোক আমাদের অঙ্গিকার।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের ফুলদিয়ে বরণ করে নেয়া হয় এবং সবাই ক্রেস্ট দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat