ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

“বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা দিচ্ছে এ নিশ্চয়তা” এ প্রতিপাদ্য নিয়ে শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ও দায়রা জজ কার্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে আদালত প্রাঙ্গনের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা নারী ও শিশু নির্যাতন তমন ট্রাইবন্যালের বিচারক স্বপন কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: পারবেজ হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সালেহুজ্জামান, সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ-আল-মুরাদ, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শামিম হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জহিরুল ইসলাম প্রমুখ।
জেলা লিগ্যাল এইড কমিটি সূত্র জানিয়েছে, ২০২১ সালের মে মাস হতে ২০২২ সালের মার্চ মাস পর্যন্ত ২৯৯ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলা দায়ের হয়েছিল ১ হাজার ৬৬টি। একই সময়ে আপোষ-মিমাংশা করা হয় ১৪৭ টি মামলা।
সভাপতির বক্তব্যে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, গরীব দুঃখীর মামলার ব্যয় সরকার বহন করছে। এ ছাড়াও অসহায়দের বিভিন্ন আইনী সহায়তা প্রদানের জন্য সরকারি বেসরকারি সংগঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বর্তমান সরকার। যাতে দেশের কোন নাগরিকই আইনী সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat