ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ দু’জন নিহত হয়েছে।আজ সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিএনজি চালক তৈয়ব ওরফে তৈবুর আলী (৬০) ও আরোহী মহিফুর ওরফে তাইফুর রহমান রাতুল (২৮)। এছাড়া দুর্ঘটনায় প্রাইভেটকার চালক বুলবুল আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রাইভেটকার চালক বুলবুল আহমেদকে (৩৮)কে আটক করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ইলিয়াস দু’জন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) সাহিন আল রশিদ জানান, আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭ টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ১৩ নম্বর সেক্টর সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তৈবুর আলী ও পরে তাইফুর রহমান রাতুলকে মৃত ঘোষণা করেন।
নিহত তৈবুর আলীর ছেলে তরিকুল জানান, তাদের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকায়। বর্তমানে তারা যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকায় থাকেন। এছাড়া নিহত রাতুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat