ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রখ্যাত গীতিকার এবং বিসিএস তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা কে জি মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মন্ত্রী প্রয়াত এই সৃষ্টিশীল কর্ম প্রতিভার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী ড. হাছান আজ এক শোক বার্তায় বলেন, কে জি মোস্তফা একজন সুশীল সেবক ও সাংবাদিক হিসেবে এবং তার রচিত যে সব গান দশকের পর দশক মানুষের মনে জাগরূক হয়ে আছে, সেই জনপ্রিয় সব গানের মধ্য দিয়েই তিনি অমর হয়ে থাকবেন।
উল্লেখ্য, রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে তিনি ইন্তেকাল (ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে জন্মগ্রহণকারী কে জি মোস্তফা ১৯৭৬ সালে বিসিএস তথ্য ক্যাডারের অফিসার হিসেবে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরে সহকারী সম্পাদক পদে যোগ দেন এবং সিনিয়র সম্পাদক হিসেবে ১৯৯৬ সালে অবসরে যান। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভকারী কে জি মোস্তফা ইত্তেহাদ, সংবাদসহ কয়েকটি পত্রিকায় সাংবাদিকতা করেন।
১৯৬০ সাল থেকে চলচ্চিত্র, বেতার এবং টেলিভিশনের হাজার গানের গীতিকার, কাব্য ও গদ্যগ্রন্থ প্রণেতা কে জি মোস্তফা রচিত ‘তোমারে লেগেছে এতো যে ভালো চাঁদ বুঝি তা জানে’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ এমন অপূর্ব সব গান মানুষের মুখে মুখে বার বার ফিরে আসে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat