ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৫৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনসমক্ষে নারীদের অবশ্যই তাদের মুখমন্ডলএবং শরীর পুরোপুরি ঢেকে রাখার বিষয়ে তালেবান আদেশের বিরুদ্ধে মঙ্গলবার আফগান রাজধানীতে প্রায় এক ডজন নারী বিক্ষোভ প্রদর্শন করেছে।
আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা সপ্তাহান্তে আদেশ জারি করেছেন, ঐতিহ্যগত বোরকা পরিধান করে নারীদের শরীর সম্পূর্ণভাবে ঢেকে রাখতে হবে। খবর এএফপি’র।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে প্রথম তালেবান শাসনের পতনের পর  নারীদের মুষ্টিমেয় অর্জন পরিত্যাগ করে ইসলামপন্থীরা এ আদেশ জারি করেছে।
কাবুলে কয়েকজন মুখমন্ডল অনাবৃত রেখে বিক্ষোভকালে ন্যায়বিচার লাভের জন্য "বোরকা আমাদের হিজাব নয়!"  ইত্যাদি  বলে স্লোগান দেয়।
সংক্ষিপ্ত মিছিলের পরে, তালেবানরা মিছিলটি থামিয়ে দেয় এবং সাংবাদিকদেরও বাধা দেয়।
আখুন্দজাদার ডিক্রিতে নারীদের বাইরে কোন গুরুত্বপূর্ণ কাজ না থাকলে "ঘরে থাকার" নির্দেশ দেয়া হয়েছে। এতে আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা জানানো হয়েছে। 
বিক্ষোভকারী সায়রা সামা আলিমিয়ার সমাবেশে বলেন, "আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই, ঘরের কোণে বন্দী কিছু প্রাণীর মতো নয়।"
আখুন্দজাদা কর্তৃপক্ষকে নতুন ড্রেস কোড অনুসরণ না করলে নারী সরকারি কর্মচারীদের বরখাস্ত করার এবং যাদের স্ত্রী ও কন্যারা এ নিয়ম মেনে চলতে ব্যর্থ সেসব পুরুষ কর্মীদের বরখাস্ত করারও নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat