ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১০
  • ৭২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শেরপুর জেলায় আজ স্ত্রীকে হত্যার দায়ে ফুরকান আলী (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুালের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত ফুরকান আলী জেলার শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেল্লাকান্দি এলাকার ময়দান আলীর ছেলে। মামলা দায়েরের পর থেকে ফুরকান পলাতক রয়েছে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে ২০১১ সালের ২ জুলাই রাতে একসন্তানের জননী ও স্ত্রী জহুরা বেগমকে (২৩) মারপিট ও শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ নিজ ঘরের দর্ণায় ফাঁস দিয়ে ঝুঁলিয়ে রাখে পাষন্ড স্বামী ফুরকান আলী। এ ঘটনায় পরদিন ঘাতক স্বামী ফুরকান আলী, তার বাবা-মা ও দুইআতœীয়সহ পাঁচজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন জহুরা বেগমের বড়ভাই ফজলুল হক। তদন্ত শেষে একই বছরের ২০ নভেম্বর ফুরকানের আতœীয় আজিজুর রহমান ব্যতীত তার বাবা ময়দান আলী (৫৯), মা ফুলেতন বেগম (৪৯) ও আতœীয় সওদাগর আলী (৬১)-সহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন খান। পরবর্তীতে এ মামলায় আসামি ময়দান আলী ব্যতীত অপর তিন আসামি পলাতক থাকে।
তিনি জানান, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ মামলায় আসামি ফুরকান আলীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফুরকান আলীকে আদালত মৃত্যুদন্ড প্রদান করেন। একইসাথে মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat