ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৩
  • ৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের নবগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ। নড়াইলের নড়াগাতিতে বন্ধুদের সঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে আলিফ মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ আলিফ বড়দিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও নড়াগাতি থানার চোরখালি গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে।
পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শী শুক্রবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার বড়দিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ হয় সে।তার বন্ধুরা জানায়, আলিফসহ তারা ৩ বন্ধু মিলে দুপুর ১২টার দিকে নবগঙ্গা নদীর বড়দিয়া ফেরিঘাটে গোসল করতে নামে। এক পর্যায়ে আলিফ ঘাটের পন্টুনে উঠে নদীতে ঝাঁপ দেওয়ার পর তীব্র স্রোতের তলিয়ে যায়।এ ঘটনার পর তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেছেন।স্বজনদের পাশাপাশি উদ্ধার অভিযানে কালিয়া ও খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল অংশ নিয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিখোঁজের সন্ধানে নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat