ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৫-১৪
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে রাজধানী দিল্লীর উপকন্ঠে মুন্ডকা মেট্রো স্টেশনের কাছের একটি ভবনে বড়ো ধরনের অগ্নিকান্ডে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।
পুলিশ সূত্রে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার চারতলা ভবনটিতে আগুন লাগে। ওই ভবনে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস রয়েছে।
ভবনটি  থেকে ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, ভবনের প্রথম তলা থেকে আগুনের সূত্রপাত, যা সিসিটিভি ও রাউটার তৈরির কার্যালয়। কোম্পানীর মালিক হরিশ গোয়েল ও বরুন গোয়েলকে আটক করা হয়েছে। এছাড়া ভবনের মালিক মনিশ লাকরাকে চিহ্নিত করা হয়েছে।
ভবনটির উপরের তলায় এর মালিক বসবাস করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগুনে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। মোদি নিহত প্রত্যেকের জন্য এক লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এছাড়া দিল্লীর মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেসের সাবেক সভাপতি  রাহুল গান্ধীও হতাহতদের জন্য শোক ও সমবেদনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat