ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু হত্যার পর ১৯৭৫-৮১ কালপর্বে বৈরী বাস্তবতায় ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতে বঙ্গবন্ধুর দুই কন্যার সংগ্রামমুখর জীবনকে উপজীব্য করে প্রখ্যাত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকে‘র ‘হে সন্তপ্ত সময়’ নামে একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী উপলক্ষে ‘আগামী প্রকাশনী’ এই নতুন উপন্যাসটি প্রকাশ করেছে।
আগামী প্রকাশনী’র কর্ণধার ওসমান গনি বলেন, ১৯৭৫-৮১ কালপর্বে বৈরী বাস্তবতায় ইউরোপের বিভিন্ন দেশ এবং ভারতের বঙ্গবন্ধুর দুই কন্যার সংগ্রামমুখর জীবনকে উপজীব্য করে প্রখ্যাত কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক রচনা করেছেন উপন্যাস ‘হে সন্তপ্ত সময়’। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার ১৯৭৫-৮১ সময় নিয়ে রচিত এটি প্রথম উপন্যাস ।
তিনি বলেন, এই উপন্যাসে বঙ্গবন্ধুর দুই কন্যার জীবনসংগ্রামের সঙ্গে সঙ্গে উদ্ভাসিত হয়েছে অন্ধকার থেকে বাংলাদেশ জাতিরাষ্ট্রের আলোকযাত্রার প্রামাণ্য পর্বও। বইটি উৎসর্গিত হয়েছে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশে, যিনি ভয়াবহ দুঃসময়ে বঙ্গবন্ধুর দুই কন্যাকে প্রদান করেছিলেন মমতাময় আশ্রয় ও নিরাপত্তা।
আগামী ১৭ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন বার্ষিকী। ১৯৭৫-এর ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ১৯৮১ সালের এই দিনে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যদিয়ে শেখ হাসিনা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আইনের শাসন ফিরিয়ে আনার সংগ্রামের আত্মনিয়োগ করেন। তাঁর সঙ্গে এই সংগ্রামের নিবিড়ভাবে যুক্ত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat