ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় কিউবায় ভ্রমণের ওপর যে নিষেধজ্ঞা আরোপ করা হয়েছিল তা শিথিল করছে দেশটি। একইসঙ্গে উভয় দেশের পরিবারগুলোর মধ্যে রেমিটেন্স আদান-প্রদানের বিষয়টিও শিথিল করছে ওয়াশিংটন।
মার্কিন পররাষ্ট্রদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, কিউবার জনগণ নজিরবিহীন মানবিক সংকট মোকাবেলা করছে। দমন এবং অর্থনৈতিক দুর্ভোগমুক্ত ভবিষ্যত সৃষ্টিতে সহযোগিতার জন্য কিউবার জনগণের ক্ষমতায়নের ওপর নজর দেয়াই আমাদের নীতির লক্ষ্য।
যুক্তরাষ্ট্র হাভানা কনস্যুলেটে ভিসার ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করে সেখান থেকে অধিকহারে ভিসা ইস্যু করবে।
যদিও  গায়ানার মার্কিন দূতাবাস থেকেই বেশিরভাগ ভিসা ইস্যু করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, দুদেশের মধ্যে শিক্ষা বিষয়ক যোগাযোগ বাড়ানো হবে। এছাড়া ইন্টারনেট সেবা সম্প্রসারণসহ রেমিটেন্সের ওপর নিষোজ্ঞাও শিথিল করা হবে।
এছাড়া যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং নির্দিষ্ট গ্রুপ ভিজিট অনুমোদন করা হবে, যা বর্তমানে নিষিদ্ধ রয়েছে।
কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ টুইট করে বলেছেন, সঠিক পথের এটি একটি ছোট্ট পদক্ষেপ মাত্র।
তিনি জোর দিয়ে বলেন, ১৯৬২ সাল থেকে যেসব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, এ পদক্ষেপে তার খুব একটা পরিবর্তন হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat