ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল মার্ক মিলি  রাশিয়ার শীর্ষ জেনারেল ভলারি জেরাসিমভের সাথে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেন আগ্রাসন শুরু করার পর এই প্রথমবারের মতো তারা টেলিফোনে আলোচনা করলেন। পেন্টাগন একথা জানায়। খবর এএফপি’র।
 মার্কিন জয়েন্ট স্টাফের মুখপাত্র জানান, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মিলি ও রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান জেরাসিমভ ‘নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
টিভি চ্যানেল জিভাজদা পরিবেশিত খবরে বলা হয়, মিলির অনুরোধে এ ফোনালাপ হয় এবং তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেন। চ্যানেলটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি তারা সর্বশেষ কথা বলেন। ওই সময় ওয়াশিংটন ইউক্রেন আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে প্রকাশ্যে সতর্কবাণী উচ্চারণ করে এবং আশা করা হয়েছিল এই হুশিয়ারি আগ্রাসনের পথে অগ্রসর না হতে মস্কোকে উৎসাহিত করবে।
জয়েন্ট চিফের মুখপাত্র কমান্ডার সিয়ান রিওরদান বলেন, ‘তার পর থেকে তারা এই প্রথম কথা বললেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat