ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৩৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভিতরে ভিতরে দ্বাদশ নির্বাচনের প্রস্তুতি নেয়া শুরু করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিএনপি’র কাছে কোনো পথ খোলা নেই উল্লেখ করে তিনি বলেন, গত রমজান থেকেই বিএনপি প্রার্থীরা তাদের এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা আসলে আগামী নির্বাচনে অংশগগ্রহণ করবে। এখন হয় তো পানি ঘোলা করার চেষ্টা করছে।
জাহাঙ্গীর কবির নানক আজ শুক্রবার ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে মহিলা আওয়ামী আয়োজিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক র‌্যালিতে অংশ নিয়ে এ সব কথা।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি অহেতুক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। বিএনপি’র কর্মকান্ড মানুষ ভুলে নাই। তাদের নেতা নাই। নেতৃত্বশূন্য দল বিএনপি। তাই এখন পানি ঘোলা করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কোন লাভ হবে না, বিএনপিকে নির্বাচনে আসতে হবে।
মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের সঞ্চালনায় র‌্যালি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াসহ সংগঠনের নেত্রীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat