ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ৫৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন শুক্রবার ‘প্রযুক্তিগত সার্বভৌমত্বের’ আহ্বান জানিয়ে বলেছেন, মস্কো ইউক্রেনে সৈন্য পাঠানোর পর রাশিয়া বারবার সাইবার হামলার শিকার হয়েছে। খবর এএফপি’র।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠক চলাকালে পুতিন বলেন, ‘গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে দেশে সাইবার হামলার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে।’
পুতিন আরো বলেন, বিভিন্ন দেশ থেকে এসব হামলা চালানো হলেও তা ‘একেবারে সমন্বিতভাবে’ করা হচ্ছে।
টেলিভিশনে প্রচার করা বক্তব্যে তিনি বলেন, হামলাগুলোর লক্ষ্য ‘গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামো। এর মধ্যে রয়েছে মিডিয়া, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি পোর্টাল।
এক্ষেত্রে পুতিন বলেন, ‘বিদেশি প্রোগ্রাম, কম্পিউটার প্রযুক্তি ও টেলিকমিউনিকেশন সরঞ্জামাদির ব্যবহার নিয়ে সম্মিলিত ঝুঁকি একেবারে কমানো প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব জোরদার করার ক্ষেত্রে সরকারের পক্ষে যতদ্রুত সম্ভব একটি আধুনিক রাশিয়ান মৌলিক ভিত্তি গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat