ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইরান রেভুল্যুশনারি গার্ডের কর্নেল সায়্যিদ খোদাইকে হত্যার প্রতিশোধ নেবে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
রোববার তেহরানে সায়্যিদের বাড়ির সামনে মোটর সাইকেল আরোহী এক আততায়ী গুলি করে তাকে হত্যা করে। 
ইরান এ হত্যার জন্যে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলসহ এর মিত্র দেশসমূহের প্রতি অভিযোগের আঙুল তুলেছে। 
২০২০ সালের নভেম্বরে পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরেজাদেহকে খুনের পর ইরানের অভ্যন্তরে এটিই সর্বশেষ উচ্চপর্যায়ের হত্যাকান্ড।  
রাইসি বলেন, আমি নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে হত্যাকারীকে খুঁজে বের করতে ব্যাপক তৎপরতার ওপর জোর দিচ্ছি এবং এ বিষয়ে কোন সন্দেহ নেই যে তার রক্তের প্রতিশোধ নেয়া হবে ।
তিনি আরো বলেন, এ বিষয়েও কোন সন্দেহ নেই যে এই অপরাধের সাথে বিশ্বের ঔদ্ধত্যকারীদের সম্পৃক্ততা রয়েছে।
ওমান সফরে যাওয়ার প্রাক্কালে রাইসি এ সব কথা বলেন।  সেখানে তিনি সুলতান হাইথামের সাথে সাক্ষাত করবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat