ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৫-২৩
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ মহামারীর কারণে ইতালি সরকারের আরোপিত স্বাস্থ্যবিধি অনুসরণ করে রোমে বাংলা নববর্ষ ১৪২৯, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোমের বাংলাদেশ দূতাবাস শনিবার দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান স্বাগত বক্তব্যে বাংলা নববর্ষ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শনের উপর আলোচনা করেন।
পরে বিশেষজ্ঞ আলোচক, বিদেশী বন্ধু ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে আলোচনা এবং দূতাবাসের সদস্য ও শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে দূতাবাস পরিবারের সদস্যদের অংশগ্রহণে ‘এসো হে বৈশাখ এসো, এসো’-গানটি পরিবেশিত হয়। অনুষ্ঠানে দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর মানস মিত্র, প্রথম সচিব মো. সাইফুল ইসলাম এবং সদস্য দিপু অভি সাহা আবৃত্তি করেন।
পরে সুস্মিতা সুলতানার নির্দেশনায় ইতালিতে প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন ‘সঞ্চারি সংগীতায়ন’-এর শিশু-কিশোরদের ধারণকৃত একটি মনোজ্ঞ নৃত্য ‘টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’, রবীন্দ্র সংগীত ‘দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে’ ও নজরুল সংগীত ‘শুকনো পাতার নূপুর পায়ে’ পরিবেশিত হয়।
এছাড়াও ‘নব আনন্দে জাগো আজি নববিকিরণে’ ও ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’ গান দুইটির সাথে নৃত্য পরিবেশন করে প্রবাসী বাংলাদেশী শিশু শিল্পী দিয়া, দিপা, সানজিদা, পুনম, মেঘা, তিলক, স্বপ্ন ও সানিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat