ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২২-০৫-২৫
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে এক টিনেজ বন্দুকধারীর গুলিতে মঙ্গলবার অন্তত ১৯ শিশু শিক্ষার্থী এবং অপর ২ জন প্রাপ্তবয়স্কসহ ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুকের অধিকারের পক্ষে থাকা গানলবির (রাজনীতিবিদদের) নিন্দা করেন এবং স্কুলে বন্দুক হামলা চালানো চক্রের অবসানের অঙ্গীকার ব্যক্ত করেন।
মেক্সিকো সীমান্ত থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে উভালদে’র একটি ছোট কমিউনিটির এই স্কুল এ বছরের সবচেয়ে প্রাণঘাতি এবং সর্বশেষ হামলার শিকার হয়েছে।
বাইডেন আবেগ আক্রান্ত কন্ঠে বলেন, ‘এটি প্রতিটি পিতামাতার জন্য, দেশের প্রতিটি নাগরিকের জন্য বেদনাদায়ক ঘটনায় পরিণত হয়েছে।’ 
তিনি বলেন, ‘এখনই সময় যারা কমনসেন্স বন্দুক আইনে বাধা দেয় বা বিলম্ব করে অথবা আইনটির অনুমোদন আটকে দেয়, তাদের জানানো দরকার যে আমরা এটা ভুলে যাবো না।’ 
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এর আগে এক সংবাদ সম্মেলনে বলেছেন, সন্দেহভাজন হামলাকারী ১৮ বছর বয়সী সালভাদোর রামোস স্থানীয় বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। 
অ্যাবট বলেন, ‘সালভাদোর রামোস এলোপাথাড়ি গুলি চালিয়ে এই ভয়ংকর ও নির্মম হত্যাকান্ড ঘটায়।’ 
টেক্সাসের জন নিরাপত্তা বিভাগের কর্মকর্তা সিএনএন’কে বলেছেন, ধারণা করা হচ্ছে দুপুরের দিকে রব স্কুলে যাওয়ার আগে সে তার দাদীকে গুলি করে হত্যা করে তার গাড়িটি রেখে দিয়ে একটি হ্যান্ডগান এবং একটি রাইফেল নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে স্কুলে প্রবেশ করে। নিরাপত্তা কর্মকর্তাদের পাল্টা গুলিতে বন্দুক হামলাকারী রামোস নিহত হয়েছে। 
কর্মকর্তারা জানান, এই হামলায় পরে আরো দুই প্রাপ্ত বয়স্ক লোক নিহত হয়। 
ভিডিও ফুটেজে দেখা যায়, পার্ক করা গাড়ি ও ইয়েলো বাসে করে পুলিশ পাহারায় বাচ্চাদের ছোট ছোট দলকে পুলিশ হাত ধরে সরিয়ে নেয়া হচ্ছে। এই শিক্ষার্থীদের বয়স ৭ থেকে ১০ বছর। 
২০১২ সালে কানেকটিকাটের সান্ডি হুক স্কুল হত্যাকান্ডের পর এটি সবচেয়ে ভয়ংকর হামলা। সান্ডি হুকে হামলায় ২০ শিশু এবং ৬ জন কর্মী নিহত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat