ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রীলংকার বিপক্ষে লিড নিয়ে ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ।
১৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৫ উইকেটে ১৪৯ রান করেছে বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ৮ রানে এগিয়ে টাইগাররা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৪ রান করেছিলো বাংলাদেশ। মুশফিকুর রহিম ১৪ ও লিটন দাস ১ রানে অপরাজিত ছিলেন।
আজ পঞ্চম ও শেষ দিন, ২৩ রানে থামেন মুশফিক। তাকে শিকার করেন শ্রীলংকার পেসার কাসুন রাজিথা।
ষষ্ঠ উইকেটে সাকিব আল হাসানকে নিয়ে ১৫৩ বলে অবিচ্ছিন্ন ৯৬ রানের জুটি গড়েছেন লিটন।
সাকিব ৭টি চারে ৬১ বলে অপরাজিত ৫২ এবং লিটন ৩টি চারে ১২৭ বলে অপরাজিত ৪৮ রান করেছেন।
শ্রীলংকার রাজিথা-আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat