ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৫০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি এবং ছিনতাইয়ের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ৪৪ হাজার ৯৯০ টাকা, ১৫ টি মোবাইল ফোন, ৪ টি ক্ষুর ও ৮ টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
আজ শুক্রবার র‌্যাব-৩ এর অতিরিক্তি পুলিশ সুপার স্টাফ অফিসার (অপারেশন্স) বীণা রানী দাস এসব তথ্য জানান।
র‌্যাব-৩ এর সদস্যরা বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁও, শাহজাহানপুর, মুগদা, পল্টন এবং বংশাল থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. মোশারেফ হোসেন (২৯), মো. মাসুদ রায়হান (২৮), মো. রোকন (২৯), মো. বিল্লাল হোসেন (৩৩), মো. আকতার হোসেন (৩৫), মো. হারুন (৪৮), মো. সাহেব আলী (৪৯), মো. জুয়েল (৪৩), মো. আরিফ চৌধুরি (৫৩), মো. আল আমিন (৩৩), মো. সুমন (৩৩), মো. রানা (২৬), মো. ইমান আলী (৪০), মো. ইকবাল (৪৫)। মো. সুমন (২৯), মো. আব্দুর রহমান (১৯), মো. সাইফুল মিয়া (২৩), মো. রিপন মিয়া (২১), মো. আামিরুল ইসলাম (৫৫), নিত্যানন্দ অধিকারী (৫০), মো. আনোয়ার হোসেন (৪৮), মো. সোহেল (৩০), শরিফ (২২), মোবারক (২১), মো. আল আমিন (২৬) ও সুরুজ মিয়া (২৮)।
বীণা রানী দাস জানান, সম্প্রতি র‌্যাব-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু সংঘবদ্ধ চাঁদাবাজ ও ছিনতাইকারী চক্রের সদস্যরা রাজধানীর বিভিন্ন স্থানে সবজি ও ফলের দোকান, ফুটপাতের অস্থায়ী দোকান ও লেগুনা স্ট্যান্ডে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় ও ছিনতাই করে আসছে। কেউ চাঁদা দিতে রাজী না হলে তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে জীবন নাশের হুমকি প্রদর্শন করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকানের মালিকদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রত্যেক দোকানদারদের নিকট থেকে কৌশলে দোকান প্রতি ১শ’ থেকে ৫শ’ টাকা হারে চাঁদা আদায় করে আসছিল বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat