ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে জাগিয়ে তুলেছিলেন অধিকার বঞ্চিত শোষিত মানুষকে। আমাদের স্বাধীনতা সংগ্রামে তার রণসংগীত প্রেরণা জুগিয়েছিল।
তিনি আজ বিকেলে ত্রিশালের নজরুল একাডেমি প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নজরুল তার লেখনীর মাধ্যমে আমাদের বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। নজরুলকে নিয়ে দেশ বিদেশে গবেষণা হচ্ছে। ১৯৭২ সালে ২৪ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তার নাগরিকত্ব ও জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর মাধ্যমে বঙ্গবন্ধু এক ইতিহাস সৃষ্টি করেছেন।
প্রতিমন্ত্রী খালিদ নজরুলকে নিয়ে আরও গবেষণা চালিয়ে যাওয়ার আহবান জানিয়ে আগামী বছর ত্রিশালে জাতীয়ভাবে নজরুলের জন্মবার্ষিকী উদযাপনেরও আশ্বাস দেন।
বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ফখরুল ইমাম এমপি, কাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. জহিরুল হক।
স্মারক বক্তৃতা করেন জাতীয় কবির দৌহিত্রী, বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক খিলখিল কাজী।
শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat