ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৭
  • ৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলায় আজ সহিংস উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে সহিংস উগ্রবাদ প্রতিরোধ জেলা কমিটি আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাট্য ব্যক্তিত্ব আফসানা মিমি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোটের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আহমেদ মোশারফ নান্নু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহিংস উগ্রবাদ প্রতিরোধ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, জয়পুরহাট আবৃত্তি পরিষদের সভাপতি মোস্তাহেদ ফাররোখ, জয়পুরহাট থিয়েটারের সভাপতি উৎপল মন্ডল, জেলা ইমাম কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সংগীত চক্রের সভাপতি মাহমুদুল ইসলাম, জেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, সামাজিক সম্প্রীতির বাস্তব দৃষ্টান্তনির্ভর লেখা, গল্প, নাটক, গান ও ভিডিও চিত্রের মাধ্যমে সমাজে ইতিবাচক ধারনার সৃষ্টি হবে। এতে করে সহিংস উগ্রবাদ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat