ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০৫-২৮
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন অসম্ভব। নারীর ক্ষমতায়নে বর্তমান সরকার নারীবান্ধব নানা কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে চা বাগানের নারীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব কর্মসূচি বাস্তবায়ন হলে বাগানের নারীদের স্বাস্থ্যসেবা ও বাগানের শিশুদের জন্য উচ্চশিক্ষা নিশ্চিত হবে এবং তারা পিছিয়ে থাকবে না।
তিনি আজ শনিবার দুপুরে জেলা তথ্য অফিস, সিলেট আয়োজিত মালিনীছড়া চা বাগানে ‘বার্ষিক কর্মসম্পাদনা চুক্তির (এপিএ)’ আওতায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সিলেট চা ভ্যালীর কয়েকশ’ নারী অংশ নেন।
এতে বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা। স্বাগত বক্তব্য দেন, সিলেট জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) উজ্জ্বল শীল। এ সময় আরও বক্তব্য দেন, বাবলী সবর ও মালনীছড়া চা বাগানের পঞ্চায়েত জিতেন সবর।
সমাবেশে চা শ্রমিক নারীদের জীবনমান উন্নয়নে সরকারের নানা উদ্যোগ এবং বর্তমানে চা শ্রমিক নারীদের নানা সমস্যা ও দাবি তুলে ধরা হয়। এ সময় মাদক, সন্ত্রাস, দেশবিরোধি অপপ্রচার, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিষয়ে নারীদের সচেতন করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন বিগত ২০ বছরের ধারাবাহিকতায় অনেক দূর এগিয়েছে। আজ নারীরা তাদের অধিকারের কথা বলতে পারে। নিজেদের উন্নয়নের দাবি তুলতে পারে। সরকারের গুরুত্বপূর্ণ পদপদবিতে নারীর পদচারণা। তবুও, নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। কিন্তু, নারীদের উন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব নেই।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে দেশের মানুষের সঙ্গে একত্রে কাঁধ মিলিয়ে চা শ্রমিক জনগোষ্ঠী লড়াই করেছে। মুক্তিযুদ্ধের লড়াই ছিল আমরা সবাই ন্যায্য অধিকার পাব, ভালোভাবে জীবনধারণ করবো। কিন্তু, নারী ও চা জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে এগিয়ে যাওয়া কোনোভাবে সম্ভব নয়। প্রতিটি কাজে নারী ও পুরুষের সহযোগিতা প্রয়োজন হয়।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের মধ্যে নারীর ক্ষমতায়ন অন্যতম। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের নারীদের জন্য অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat