ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৬-০৭
  • ৮৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার ন্যাশনাল গার্ডের যে সকল সদস্য ইউক্রেন ও সিরীয় যুদ্ধে নিহত হয়েছে তাদের পরিবারকে এককালীন ৫০ লাখ রুবেল (৮০ হাজার মার্কিন ডলার) দেয়া হবে।
সোমবার ক্রেমলিন থেকে এ বিষয়ে এক ডিক্রি জারি করা হয়।
প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন স্বাক্ষরিত এই ডিক্রিতে বলা হয়, এছাড়া ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক ও লুগানস্কে বিশেষ সামরিক অভিযানে যে সকল সদস্য প্রাণ হারিয়েছে তাদের পরিবারকেও এ অর্থ দেয়া  হবে।
পুতিন ২০১৬ সালে ন্যাশনাল গার্ড গঠন করেন। এ গার্ডের কাজ সন্ত্রাস মোকাবেলা এবং সরকারি আদেশ পালন দেখভাল করা। ন্যাশনাল গার্ড সরাসরি পুতিনের কাছেই রিপোর্ট প্রদান করে।
ইউক্রেন ও সিরিয়ার যুদ্ধে ঠিক কতোজন ন্যাশনাল গার্ডের সদস্য প্রাণ হারিয়েছে তার সঠিক তথ্য প্রকাশের বিষয়ে রাশিয়া মুখ বন্ধ রেখেছে।
গত ২৫ মার্চ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনে তাদের এক হাজার ৩৫১ সৈন্য মারা গেছে। যদিও পশ্চিমা কর্মকর্তারা বলছেন, এ সংখ্যা আরো অনেক বেশি।
চলতি বছর ২৪ ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে হামলা শুরু করে যা এখনও চলছে। এদিকে ২০১৫ সালে পুতিন সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে সহায়তা দিতে সেখানে রুশ সৈন্য পাঠান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat