ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্সে আক্রান্ত মহামারির দেশগুলোর বাইরের দেশগুলোতেও এখন মাঙ্কিপক্স বাস্তব ঝুঁকি হয়ে উঠেছে বলে বুধবার সতর্কতা জারি করে বলেছে, এই রোগ ছড়ানো দেশগুলোতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসিস বলেছেন, জাতিসংঘের এই সংস্থা এখনো মাঙ্কিপক্সের বিরুদ্ধে গণ টিকা দেয়ার সুপারিশ করেনি এবং এই রোগে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
টেড্রোস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অ-স্থানীয় (আফ্রিকার বাইরে নতুন করে সংক্রমিত দেশগুলো) দেশগুলোতে মাঙ্কিপক্স এখন বাস্তব ঝুঁকি হিসেবে দেখা দিয়েছে।’
জুনোটিক (প্রাণী থেকে মানবদেহে সংক্রমিত রোগ) রোগটি আফ্রিকার নয়টি দেশের মানুষের মধ্যে স্থানীয় মহামারি হিসেবে রয়েছে তবে গত মাসে নতুন করে অনেকগুলো দেশে বেশীর ভাগ ইউরোপে দেশে রোগটি ছড়িয়ে পড়ে এবং বিশেষ করে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে রোগটি বেশী ছড়ায়।
টেড্রোস বলেন, ‘২৯টি দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মাঙ্কিপক্সে ১,০০০ এর বেশী আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোন দেশ থেকে মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুধু পুরুষদের মধ্যে নয়, যারা পুরুষদের সাথে যৌন সম্পর্ক করে তাদের মধ্যে এই রোগের সংক্রমণ দেখা যায়।’
‘অনেক দেশ অন্যদের মধ্যে সংক্রমণের রিপোর্ট করেছে, এদের মধ্যে কিছু মহিলা রয়েছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat