ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৬-১৫
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধামন্ত্রী শেখ হাসিনা দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে স্বপ্নের পদ্মাসেতু দেশের নিজস্ব অর্থায়নে নির্মাণ করেছেন। পদ্মাসেতু নিয়ে ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। 
তিনি বলেন, এই ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। 
মন্ত্রী আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। এই অপশক্তি এখনো তৎপর রয়েছে। 
ড. আব্দুর রাজ্জাক আজ বুধবার বিকেলে জেলার কালিহাতী আরএস সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম এমপি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওসার।
এছাড়াও সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি উপস্থিত ছিলেন।
সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুকে সভাপতি এবং আনোয়ার হোসেন মোল্লাকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কালিহাতী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat