ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-১৯
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ প্রাপ্ত ৯৩ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ১৮ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় নাপিত,কামার,কুমার,বাঁশ বেত প্রস্তুতকারী,জুতা মেরামত ও প্রস্তুতকারী ৯৩ জনকে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার টাকা করে
প্রকল্পের ১৬ লাখ ৭৪ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
১৯ জুন রোবিবার দুপুর বারোটায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণের আয়োজনে করে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের ঊল্লাপাড়া আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে অনুদানের চেক জননেতা তানভীর ইমাম এমপি বিতরণ করেন।
চেক বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা,উপজেলা সমাজসেবা কর্মকতা মোঃ আব্দুল মোতালিব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat