ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৬-৩০
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লিসবনে জাতিসংঘ মহাসাগর সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ কয়েকটি দেশের সাথে যৌথভাবে সমুদ্র অর্থনীতির ওপর এক সেমিনারের আয়োজন করেছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টারন্যাশনাল সি-বেড অথরিটি (আইএসএ) বুধবার ‘ফোস্টারিং ইন্টারন্যাশনাল অ্যান্ড রিজিওনাল কোঅপারেশন ইন সাপোর্ট অব দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব দ্য ব্লু ইকোনোমি ইন এলডিসিএস, এলএলডিসিএস অ্যান্ড এসআইডিএস’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব:) মো: খুরশেদ আলম এই প্যানেল ডিসকাশনে সহ-সভাপতিত্ব করেন।
তাঞ্জানিয়ার ভাইস-প্রেসিডেন্ট, টোঙ্গার পররাষ্ট্র ও পর্যটনমন্ত্রী, নরওয়ের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী এবং সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রীবর্গ, উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ ও বিশেষজ্ঞরা এতে অংশ নেন।
খুরশেদ আলম বলেন, সাগর-মহাসাগর হচ্ছে মানবজাতির জন্য সম্ভাবনাময় ও নানাবিধ সম্পদের উৎস যা এখনো অনাবিষ্কৃত ও অনাহরণকৃত রয়ে গেছে।
তিনি এলডিসিএস, এলএলডিসিএস ও এসআইডিএস ভুক্ত দেশসমূহে সমুদ্র অর্থনীতির টেকসই উন্নয়নের লক্ষ্যে সহায়তার জন্য কৌশল প্রণয়নে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, পরিকল্পনা প্রণয়ন ও কার্যক্রম পরিচালনা করার জন্য প্রয়োজনীয় তথ্য, অভিজ্ঞতা অথবা আর্থিক সক্ষমতার অভাব হেতু উন্নয়নশীল অঞ্চলগুলোর রাষ্ট্র ও সংস্থাসমূহের নিজস্ব সমুদ্র সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনায় সক্ষমতার অভাব থাকতে পারে।
তিনি বলেন, বৈদেশিক সহায়তা এ ক্ষেত্রে মূল্যবান হতে পারে এবং কোন কোন সময় অভিন্ন আন্তর্জাতিক সমুদ্র সম্পদ আহরণে অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে।
ব্যাপক আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তরের জন্য কৌশল উদ্ভাবন ও সমুদ্র অর্থনীতিতে অর্থায়নের লক্ষ্যে অঙ্গীকার ব্যক্ত করে সেমিনার সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat