ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি  লালন করে আসছে। এদেশের মানুষ সাম্প্রদায়িকদের সমর্থন করে না। 
আজ শুক্রবার বিকেলে নগরীর দেওভোগ আখড়ায় ইসকন আয়োজিত জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রথযাত্রার উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। 
মেট্রো নিটিং এন্ড ডাইং-এর ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদিনাথ বসু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, এনসিসি কাউন্সিলর মনিরুজ্জামান প্রমুখ।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি ছোটবেলা থেকে রথযাত্রা দেখে আসছি। রথযাত্রার উৎসবে গিয়ে আনন্দিত হয়েছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনও আমাদের ঈদে আমাদের বাসায় এসেছে। আনন্দ ভাগাভাগি করেছি। এখনো এ ধারা আছে। কিন্তু কেউ কেউ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাধা তৈরীর চেষ্টা করছে। কোনো কোনো রাজনৈতিক দল আছে যারা সাম্প্রদায়িকতা লালন করে। তবে তারা সফল হবে না।  
মেয়র সেলিনা হায়াৎ ডা. আইভী  বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। আল্লাহ, ঈশ্বর, ভগবান যে নামেই ডাকি না কেনো, তিনি আমাদের সৃষ্টি করেছেন তার ভালোবাসায় মত্ত হওয়ার জন্য। আসুন আমরা তার ভালোবাসায় মত্ত হই। নিজেদের মধ্যে বিভেদ, হিংসা, হানাহানি না করি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat