ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-০৮
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান  ও  বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক ।
আজ এক  শোক বার্তায় তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে অধ্যাপক আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের  প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, জাপানের মতো শান্তি প্রিয় দেশে এ ধরনের সহিংস ঘটনা একেবারেই  অপ্রত্যাশিত। জাপানের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা একজন নেতা  ও উদার রাজনীতিবিদ শিনজো আবের মৃত্যু শুধু জাপানের জন্যই নয়, সমগ্র বিশ্বের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
২০১৪ সালে তার স্ত্রীর সাথে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর ঢাবি সফরের কথা উল্লেখ করে সাবেক উপাচার্য বলেন, অ্যাবে তার স্ত্রীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পরিদর্শন করেন এবং শিল্পী, বুদ্ধিজীবী ও শিক্ষকদের শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি স্মরণ করেন বলেন ‘আমার সাথে ব্যক্তিগত আলোচনায় বাংলাদেশের সাথে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য জাপানী প্রতিষ্ঠানগুলির মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছিলেন।’
দ্রুততম সময়ের মধ্যে অ্যাবে হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক সিদ্দিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat