ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০৭-১০
  • ৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি, বন্যাকে পরাস্ত করে এবার ঈদের আনন্দ করছি।
রোববার সকাল ৮টায় সিলেট নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন,আজকে আমাদের খুশির দিন। খুশির দিনে আমরা মোটামুটি বন্যাকে পরাস্ত করেছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা আমাদের জন্য শিক্ষা। আমি সিলেটের ছেলে,সবসময় বন্যা আসতো, সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন চলে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ এখন নদী-নালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। আগে পানি নামতে পারতো। কিন্তু খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমাদের ভাবতে হবে। যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তাদের কীভাবে এসব মোকাবেলা করা যায় সেটা নিয়ে ভাবতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন বলেন, এবারের বন্যায় জাতিসংঘ কিংবা অন্যান্যরা আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারদের মাধ্যমে কিছু অনুদান দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat